মালদা

পরিবার হারাল তাদের একমাত্র উপার্জককে

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম হাসিম সেখ(২০)। বাড়ি পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রসুলদাহতে। চলতি মাসের দুই তারিখে টাওয়ারে কাজের জন্য সে বাঙ্গালরে যায়। কর্মরত থাকাকালীন তাকে ইলেকট্রিক শক লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর তার মৃতদেহ বুধবার রাতে নিয়ে আসা হয় তার গ্রামের বাড়িতে। মাত্র ২০ বছর বয়সে ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার সহ গ্রামের সকলেই। 

        জানা গিয়েছে,  তার বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা, মা ও ভাই বোন। বাড়ির একমাত্র উপার্জক ছিল হাসিম সেখ। তার এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।